ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

প্রেমের প্রস্তুতি নিচ্ছেন আমিরপুত্র-শ্রীদেবীকন্যা

#

বিনোদন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:54 AM

news image

বলিউডের স্টারকিডরা তাদের বাবা-মা'র সৌজন্যে প্রায়ই লাইমলাইটে থাকেন। এদিকে গত কয়েকবছরে বলিউডে আত্মপ্রকাশ করেছেন একঝাঁক তারকা সন্তান। যদিও সেগুলোর বেশিরভাগই মুক্তি পেয়েছে ওটিটি-তে। আমির খানের ছেলে জুনেইদ খানের প্রথম ওটিটি সিনেমা 'মহারাজ', অন্যদিকে নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’-এর সঙ্গে পথচলা শুরু হয়েছে শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুরের। এবার একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছেন আমির পুত্র ও শ্রীদেবী কন্যা।  হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক অদ্বৈত চন্দনের রোম্যান্টিক সিনেমায় দেখা মিলবে জুনেইদ খান ও খুশি কাপুরের। অর্থাৎ বড়পর্দায় জমবে খুশি-জুনেইদের প্রেম। অভিনয়ে অভিষেক করে এ দুজন স্টারকিড নিজ নিজ অবস্থানে সফলতার ছাপ রেখেছেন। 'মহারাজ' জুনেইদের অভিনয় দক্ষতা মন ছুঁয়েছে দর্শকের। অন্যদিকে খুশি তার স্টাইলিস অ্যাপিয়ারেন্সের জন্য প্রশংসা কুড়িয়েছেন। যদিও দুজনের আসন্ন ছবির নাম এখনও ঘোষণা করা হয়নি এবং তবে কবে বড়পর্দায় দেখা যাবে দুজনকে, সেই দিনক্ষণ আজ জানিয়ে দিয়েছে নির্মাতারা।  জানা যায়, তামিল সিনেমা লাভ টুডে -র রিমেক করা হবে খুশি ও জুনায়েদ অভিনীত সিনেমাটি। এটি আগামী ফেব্রুয়ারির ৭ তারিখে অর্থাৎ ভ্যালেন্টাইনস ডের ঠিক আগের সপ্তাহে মুক্তি পাবে। সিনেমার পোস্টারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি নিউ এজ লাভ স্টোরি হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম