ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রেমিকের সঙ্গে পালানোর সময় সড়কে প্রাণ গেল প্রেমিকার

#

নিজস্ব প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫,  2:15 PM

news image

যশোরের মনিরামপুর উপজেলায় প্রেমিকাকে নিয়ে পালানোর সময় মাটিবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রেমিকা অনিমা দাস (১৭)’র মৃত্যু হয়েছে। এ সময় অপর দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার পলাশীগ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিমা দাস সদর থানার কল্যানদাহ গ্রামের বিন্দু দাসের মেয়ে। এ ঘটনায় আহত প্রেমিক উত্তম দাস (১৭) ও তার বন্ধু বাঁধন দাসকে পুলিশ হেফাজতে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা দুজনই মনিরামপুর থানার লাউড়ি গ্রামের বাসিন্দা। নিহত অনিমার পিতা বিন্দু দাস জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অনিমার সাথে উত্তমের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে মেনে না নেওয়ায় উত্তম ও তার বন্ধু বাঁধন অনিমাকে নিয়ে পালাচ্ছিল। পথিমধ্যে উপজেলার পলাশী পূর্বপাড়ায় পৌঁছালে মাটিবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মেয়ে অনিমা দাস ঘটনাস্থলেই মারা যায়। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল হান্নান বলেন, সোমবার দুপুর ২টার দিকে পলাশী মোড়ে একটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে একটি ডিসকাভার মোটরসাইকেল ও একজন মেয়েসহ তিনজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তিনি আরও বলেন, অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাদের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে জানতে পারেন মেয়েটি মারা গেছে। আহত দুই তরুণ উত্তম ও বাঁধনকে চিকিৎসাধীন অবস্থায় তাৎক্ষণিক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটি এখনো আটক করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম