ঢাকা ১০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার হাম উপসর্গে একদিনে আরও ৮ জনের মৃত্যু টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার আদ-দ্বীনের শোকজের জবাব প্রত্যাখ্যান, দ্রুতই আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাথমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বই পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত সাভারে দেরিতে অফিসে ঢোকায় এসিল্যান্ডসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ বকেয়া পৌরকর আদায়ে ১৫% সারচার্জ মওকুফের সুযোগ দিলো ডিএসসিসি

প্রীতি হত্যার ঘটনায় কোনো আসামি ছাড় পাবে না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২২,  4:36 PM

news image

রাজধানীর শাহজাহানপুরে কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যার ঘটনায় কোনো আসামি ছাড় পাবে না। প্রীতির পরিবারের সঙ্গে দেখা করার পর এ কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে অভিযান চলছে। এসময় প্রীতির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। যেকোনো সমস্যায় পাশে তাদের থাকারও আশ্বাস দেন হাছান মাহমুদ। আর্থিক সহায়তাও করেন তথ্যমন্ত্রী। সড়কে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান প্রীতির মা। তিনি বলেন, তার মতো আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাজধানীর শাহজাহানপুর এলাকায় যানজটে আটকে ছিল আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে বহন করা মাইক্রাবাসটি। হঠাৎ সড়কের উল্টো দিক থেকে (সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে) মুখোশধারী (কেউ বলছেন হেলমেট পরা) দুই দুর্বৃত্ত এসে জাহিদুলের মাইক্রোবাস লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। মাইক্রোবাসের কাচ ভেঙে জাহিদুলের শরীরে একাধিক গুলি লাগে। চালক মুন্নাও গুলিবিদ্ধ হন। ঘটনার আকস্মিকতায় সড়কে থাকা লোকজন এদিক–ওদিক ছোটাছুটি শুরু করে। ভয়ে দোকানিরা ঝাঁপ ফেলে দোকান বন্ধ করে দেন। তখনো দুর্বৃত্তরা গুলি ছোড়া বন্ধ করেনি। একপর্যায়ে তারা সড়ক বিভাজকের ফাঁকা অংশ দিয়ে অন্য পাশে চলে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর অনেকে খেয়াল করেন রক্তাক্ত অবস্থায় এক তরুণীও (সামিয়া) রাস্তায় পড়ে আছেন। এসময় কয়েকজন এগিয়ে এসে জাহিদুল, মুন্না ও সামিয়াকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম