ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮ বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস শেষ মুহূর্তে মাছ নিয়ে সাগর থেকে ফেরার পথে জলদস্যুদের হামলা, লুটপাট অস্ত্রের পাশাপাশি প্রযুক্তিও আছে, ইউক্রেনের ফ্রন্টে নেই পর্যাপ্ত সেনা ৪০০ কোটি বছরের রহস্যভেদ করলেন দুই বিজ্ঞানী রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ

প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে: খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২২,  9:52 PM

news image

সরকারী গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ আছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে (১৯ নভেম্বর) নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ কথা কলেন। মন্ত্রী বলেন, প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারী ও বেসরকারী ভাবে আমদানি করা হচ্ছে। এরসঙ্গে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন।

সব মিলিয়ে দেশে খাদ্য সংকটের কোন শংকা নেই। খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এ সময় চেম্বর ভবনে ফিতা কেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বাস ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম