ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিজয়ের রোমান্স

#

বিনোদন ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৩,  11:47 AM

news image

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা থালাপাতি বিজয় ও তৃষা কৃষ্ণান। জুটি বেঁধে অভিনয় করেছেন বেশ কয়েকটি সিনেমায়। অর্জন করেছেন ব্যাপক দর্শক জনপ্রিয়তা। তবে ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তৃষা-বিজয়। ২০০৫ সালে ‘গিলি’ ছবিতে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে তাদের এই ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল বিজয়ের। পরবর্তীতে এ সম্পর্ক আর এগোয়নি। এর মধ্যে পেরিয়ে গেছে ১৪ বছর। তবে দীর্ঘ বিরতির পর আবারও রোমাঞ্চকর দৃশ্যে পর্দা মাতাবেন এই দুই তারকা পরিচালক লোকেশ কঙ্গরাজ নির্মাণ করছেন ‘থালাপাতি ৬৭’ সিনেমা। এতে মূল দুই চরিত্রে অভিনয় করছেন থালাপাতি বিজয়, তৃষা কৃষ্ণান। ইতোমধ্যে চেন্নাইয়ে শুটিংয়ে অংশ নিয়েছেন বিজয়, তৃষা। সেখানে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ছবিতে একজন বয়স্ক গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে বিজয়কে। তবে পর্দায় রোমান্স করতেও দেখা যাবে এই তারকা জুটিকে। বিজয়-তৃষা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন, মনসুর আলী খান, সঞ্জয় দত্ত, গৌতম বাসুদেব, প্রিয়া আনন্দ প্রমুখ।

ইন্ডিয়া : টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম