ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের দুইজন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৩ আগস্ট, ২০২২,  3:27 PM

news image

নওগাঁ মহাদেবপুর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। তারা দুইজন স্বামী-স্ত্রী। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন, নওগাঁর মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে শিমুল হোসেন (৩২) ও তার স্ত্রী জিনিয়া খাতুন (২৬)।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, আজ দুপুর ১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড় এলাকায় ফয়েজ উদ্দিন কোল্ড স্টোরের পাশে নির্মাণাধীন প্যাডি সাইলো থেকে মাটি বহনকারী ট্রাক্টর সড়কের পশ্চিম পাশ থেকে রাস্তার ওপরে উঠছিল। এ সময় নওগাঁগামী প্রাইভেটকারটি ওই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্ব পাশে খাদে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।দুর্ঘটনার প্রায় আধাঘণ্টা পর নওগাঁ সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে খাদে পড়ে গাড়ির ভেতর থেকে ওই দম্পতিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া দম্পতিকে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম