ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিল যুবা টাইগাররা

#

স্পোর্টস ডেস্ক

১২ জানুয়ারি, ২০২২,  5:04 PM

news image

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ দল। লক্ষ্য শিরোপা নিজেদের কাছেই ধরে রাখা। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে যুবারা। এতে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার এক বল বাকি থাকতে ২৭৭ রানে অলআউট হয়ে যায় জুনিয়র টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেছেন আইচ মোল্লা। এছাড়া আরিফুল ইসলাম ৪০, রাকিবুল হাসান ৩৬, মোহাম্মদ ফাহিম ৩৩ এবং শেষ দিকে রিপন মন্ডল ২৬ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম