ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ

প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: রিজওয়ানা হাসান

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৪,  1:05 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘দুঃসময়ের কণ্ঠস্বর: স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এই মন্তব্য করেন। সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, সংস্কার প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। তারপর আমরা কী করবো, কী করা উচিত, কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে। এগুলো নিয়ে অনেক বড় পরিসরে কাজ আমাদের করতে হবে, সকলকে মিলেই করতে হবে। উপদেষ্টা বলেন, সমাজের প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। ফলে রাতারাতি (ওভার নাইট) সব কিছু চেঞ্জ করা সম্ভব নয়। অনেক দিন ধরে দলীয় শাসন ও ফ্যাসিজমে থাকতে থাকতে অনেক বিষয়কে আমরা সাধারণ হিসেবে ধরে নিয়েছি। তিনি বলেন, আমরা এমন একটা সমাজব্যবস্থা চাই, যেখানে সময়মতো বিচার হবে। আমরা যতটা সমালোচনা করার করি, গঠনমূলক সমালোচনা করি, ফোকাসটা যেন নষ্ট না হয়। আয়নাঘর হয়তো আর কোনোদিন দেখতে হবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম