ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

প্রশিক্ষণের সময় যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর, ২০২৩,  4:42 PM

news image

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণে সময় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সামরিক সূত্রের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়ায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। ইয়োনহাপ জানিয়েছে, গুনসানে মার্কিন বিমান বাহিনীর ঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ খবর নিশ্চিত করতে পারেননি। তাৎক্ষণিকভাবে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। খবরে বলা হয়েছে, বিমানে থাকা পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম