ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পায়রায় ভিড়লো চায়নার পতাকাবাহী জাহাজ, টার্মিনালে যুক্ত হচ্ছে আধুনিক কার্গো হ্যান্ডিলিং রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রশাসনে বড় রদবদল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২২,  4:43 AM

news image

প্রশাসনে বড় রদবদল নিয়ে আসছে সরকার। কেউ বদলি আবার কাউকে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বদলি ও পদোন্নতি দেওয়া হয়। প্রজ্ঞাপনের তথ্যমতে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে বদলি করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরীকে সিনিয়র সচিব করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই জায়গায় রাখা হয়েছে। এ ছাড়া জননিরাপত্তা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম