ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রলোভনে নারী ধর্ষণ, গ্রেফতার-১

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২২,  9:41 PM

news image

এক নারীকে ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন নামের (৩৩) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে পৌর এলাকার উলাইল থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। পুলিশ বলছে, ওই নারীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন মুক্তার হোসেন । পরবর্তী সময়ে অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকার করে। পরে রাতে ওই নারী সাভার মডেল থানায় উপস্থিত হয়ে মুক্তার হোসেনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করার পরেই সাভার মডেল থানা পুলিশ রাতেই সাভার উপজেলার উলাইল এলাকায় অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেফতার করে। ধর্ষণের শিকার ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এস আই আতিকুর রহমান ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম