ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী বিতর্ক যতই থাক, ফিফার পরিকল্পনায় বাংলাদেশ পেতে পারে ৮ কোটি ৬০ লাখ ডলার! ঢাকামুখী রোগীর চাপ সামাল দিতে দিশেহারা হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইনে ঘৃণামূলক প্রচারণার জেরে মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে শরণার্থী স্কুল জেমিনাই অ্যাপ হালনাগাদ করল গুগল, যুক্ত হলো নতুন সুবিধা ফের সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ানো হচ্ছে শাস্তি

প্রয়োজন না হলে জোট নয়: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২৩,  2:33 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজন না হলে জোট নয়। প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতবিনিময় করেন সাংগঠনিক আর নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে। পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঙ্গিত দেন, দলীয় মনোনয়নে এবার বাদ পড়তে পারে পুরনো অনেক মুখ। তবে নতুন কিংবা পুরনো নৌকার টিকিটের জন্য যাকেই বেছে নেয়া হবে, প্রধান মাপকাঠি হবে জনসম্পৃক্ততা। তবে জোটের বিষয়ে ক্ষমতাসীনরা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান দলের সেকেন্ড ইন কমান্ড। এমনকি জোটবদ্ধ ভোট না করার জল্পনাও উসকে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একটি জোটের বিপরীতে আরেকটি জোট হয়। সেক্ষেত্রে জোটের প্রয়োজন না পড়লে কেন জোট করতে যাব?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নতুন পুরাতন মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই দেয়া হবে মনোনয়ন। রোববার (২৬ নভেম্বর) গণভবনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন দলীয় প্রধান শেখ হাসিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম