ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

প্রবীণ সাংবাদিক রফিক ভুঁইয়া আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৩,  3:20 PM

news image

রাজধানীর সেগুনবাগিচায় পুুলিশের টিয়ারগ্যাসে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৯ অক্টোবর) দুপুরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন তিনি। এ সময় তিনি রিকশা উল্টে পড়ে গুরুতর আহত হন। বারডেম হাসপাতালের চিকিৎসকরা জানান, রফিক ভূঁইয়ার মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে তার ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। জানা গেছে, প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালীন সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন। ডিইউজে ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী ও সিনিয়র সদস্য ছিলেন। তার মরদেহ হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে আসার পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে। রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ সালে। দুটি সংসারে ছেলেমেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রফিক ভূঁইয়ার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও নেতারা শোক জানিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম