ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

প্রবীণ সাংবাদিক মাশুক উল হক আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  4:41 PM

news image

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক মাশুক উল হক আর নেই। আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। মাশুক উল হক ১৯৪৫ সালের ১ জানুয়ারি ফেনীতে জন্মগ্রহণ করেন। তিনি এদেশের বরেণ্য সাংবাদিক প্রয়াত ওবায়েদ উল হকের পুত্র। বাংলাদেশ অবজারভারের মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ ফিনানসিয়াল এক্সপ্রেসের এডিটরিয়াল কন্সালটেন্ট ছিলেন তিনি। জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত আজ এক বিবৃতিতে মাশুক উল হকের মৃত্যুতে গভীর  শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম