ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাড. নিজামুল হক আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মে, ২০২২,  4:23 PM

news image

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুমিল্লার সিনিয়র আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট নিজামুল হক ইন্তেকাল করেছেন।  শুক্রবার বিকালে নিজ গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন হয়। এর আগে সকাল ১০টায় কুমিল্লা আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা এবং বাদ জুমা দেবিদ্বার বড়শালঘর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি বৃহস্পতিবার রাতে কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই আইনজীবর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, আওয়ামী লীগ কুমিল্লা উত্তর জেলা সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এএফএম ফখরুল ইসলাম মুন্সী, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ ব্যক্তিবর্গ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম