ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৫,  3:26 PM

news image

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ আগামী ১৮ নভেম্বর সন্ধ্যায় উদ্বোধন করা হবে। রোববার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ১৮ নভেম্বর সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করব। এবারই আমরা প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাইছি। তিনি রাজনৈতিক দলগুলোকে প্রবাসী ভোটারদের নিবন্ধন করার জন্য প্রচার চালানোর অনুরোধ জানিয়ে বলেন, রাজনৈতিক দলগুলো প্রচার করলে, আমাদের এই উদ্যোগ সফল হবে। এদিকে আজ বিকেলে প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ে একটি অনলাইন সভা অনুষ্ঠিত হবে। ইসি’র এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বিকেলে জুম অ্যাপসের মাধ্যমে আইট অফ কান্ট্রি ভোটিং (ওসিভি) বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।  উক্ত প্রশিক্ষণে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অপরদিকে, আজ এ বিষয়ে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ উন্মুক্ত করবেন। এর আগে, গত ৯ নভেম্বর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী ১৮ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা অ্যাপটির নাম পোস্টাল ভোট বিডি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম