ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক বিকালে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬,  12:37 PM

news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এদিন বেলা পৌনে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে দেশে ফেরার পর প্রথমবারের মত সাক্ষাৎ হতে যাচ্ছে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের। একাধিক সূত্র জানিয়েছে, বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যদেরও থাকার সম্ভাবনা রয়েছে৷ এরআগে গতবছরের মে মাসে লন্ডনে ইউনূস-তারেক বৈঠক হয়েছিল। সে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম