ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

প্রধান উপদেষ্টার সংবর্ধনা পেলেন নারী ফুটবলাররা

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৪,  6:53 PM

news image

টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শিরোপাজয়ী মেয়েদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদেরকে এ সংবর্ধনা দেওয়া হয়। এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি যমুনায় প্রবেশ করে। প্রসঙ্গত, বুধবার (৩০ অক্টোবর) সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে শিরোপা জয় করে। পরে তারা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশে ফেরেন। তখন তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। সেখানে তারা জমকালো সংবর্ধনায় সিক্ত হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম