ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও দুজন

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২৫,  3:17 PM

news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (৫ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন বলা হয় শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমেদ তৈয়বকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এর আগে একই পদমর্যাদায় তিনজন বিশেষ সহকারীকে তিনটি দপ্তরের দায়িত্ব দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। নতুন দুজনকে নিয়ে বিশেষ সহকারী হলেন মোট পাঁচজন। এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। আর শিক্ষা এবং পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকা ওয়াহিদউদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম