ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারন জানালেন বিলওয়াল

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  4:54 PM

news image

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি। রবিবার দেশটির থাট্টা এলাকায় দলীয় সমাবেশে তিনি বিষয়টি প্রকাশ করেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনও দলই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এতে দেশটির রাজনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা। দেশটির প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই প্রধানমন্ত্রী হিসেবে দলের মহাসচিবের নাম ঘোষণা করেছে। পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধানমন্ত্রী হিসেবে দলের নেতা শেহবাজ শরিফের নাম ঘোষণা করেছে। তবে এ ব্যাপারে এখনও নিজেদের দূরে রেখেছে পাকিস্তান পিপলস পার্টি। পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি রবিবার জানান, তাকে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমাকে বলা হয়েছিল-‘আমাদের তিন বছরের জন্য প্রধানমন্ত্রী থাকতে দিন এবং তারপরে আপনি বাকি দুই বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারবেন।’ কিন্তু আমি এটি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না। পাকিস্তানের জনগণ আমাকে নির্বাচিত করার পর আমি প্রধানমন্ত্রী হব।” সূত্র: ডন নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম