ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

প্রধানমন্ত্রী সময় দিলে জুনেই পদ্মা সেতু উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২২,  9:40 PM

news image

চলতি বছরের জুন মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ মে) রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, উদ্বোধনের আগেই সেতুটির ‘শেখ হাসিনা -পদ্মা সেতু’ নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি সম্মতি দিলে এ নামে সেতুটির উদ্বোধন করা হবে। মন্ত্রী বলেন, সেতুটি উদ্বোধনের তারিখ নিয়ে ধোঁয়াশার কারণ নেই। সামান্য কিছু কাজ বাকি আছে, যা মে মাসে শেষ হবে। প্রধানমন্ত্রী সময় দিলে জুনের শেষেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে। তিনি বলেন, পদ্মা সেতুর বাস্তব কাজের অগ্রগতি ৯৮ শতাংশ। নদীশাসন কাজের অগ্রগতি ৯২ শতাংশ এবং সেতুর কার্পেটিং কাজের অগ্রগতি ৯১ শতাংশ। এ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৩ দশমিক ৫০ শতাংশ। এছাড়া চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ বলেও জানান সেতুমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম