ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কাজ করতে পাঠিয়েছেন- বিসিসি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত

#

১২ মে, ২০২৩,  10:09 PM

news image

ক্যাপসনঃ শুক্রবার (১২ মে) বরিশাল নগরীর হরিজন সম্প্রদায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিসিসির আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। 


মাছউদ শিকদার : বরিশাল সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল খায়ের আব্দুল্লাহ’র ( খোকন সেরনিয়াবাত) সাথে নগরীর ১৫ নং ওয়ার্ডস্থ আমির কুটিরসহ বরিশালের বিভিন্ন এলাকার হরিজন সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন লাবু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌকা মার্কার প্রার্থী খোকন সেরনিয়াবাত। উপস্থিত ছিলেন, প্রার্থীর সহধর্মীনী লুনা আব্দুল্লাহ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহমুদুর রহমান মধু, কাউন্সিলর কহিনুর বেগম, মহিলা আওয়ামীলীগের মহানগর সভাপতি ফেরদৌস জাহান মুন্নি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মঈন তুষার। প্রধান অতিথি বলেন, নির্বাচিত হলে সিটি করপোরেশনকে একটি জবাবদিহি প্রতিষ্ঠানে রুপান্তর করা হবে। নগরী থেকে জলাবদ্ধতা দুর করে বসবাস উপযোগী করা হবে। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী আমাকে এখানে কাজ করতে পাঠিয়েছেন। নির্বাচিত হলে বরিশালকে একটি নতুন বরিশাল হিসেবে গড়ে তোলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম