ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  10:37 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নোয়াখালী-২ আসনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, স্বচ্ছ ও নিরেপক্ষ নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ নিতে প্রবেশের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকেই সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে ভিড় করে আছেন নেতাকর্মীরা। মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রোববার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম