ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৩,  9:53 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্যভুক্ত সাত দেশের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা রাষ্ট্রদূতরা হলেন, আলজেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, ফিলিস্তিন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের।এর আগে, এদিন সকালে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। মানুষকে মানুষ হিসেবে দেখা হয়েছে এবং দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে। দলের সমর্থক দেখে কাজ করেনি আওয়ামী লীগ সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।’ শেখ হাসিনা বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী আছেন, যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম