ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যে বার্তা দিলেন ট্রাম্পের বিশেষ দূত

#

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট, ২০২৬,  10:10 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা সফররতর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতা এবং অংশীদারিত্ব আরও বাড়ানোর সুযোগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।  সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন তথ্যই দেন সার্জিও গর। 

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে এবং তার প্রতি দৃঢ় আস্থা রয়েছে যুক্তরাষ্ট্র সরকারের। 

সার্জিও গর বলেন, যুক্তরাষ্ট্রের আস্থার প্রতিফলন হিসেবে বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) ইতিবাচকভাবে সংশোধন করা হয়েছে। এর ফলে মার্কিন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা যাবে যে, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত।

আগামী সপ্তাহেই বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী মার্কিন কোম্পানিগুলোর একটি প্রতিনিধি দল ঢাকা সফর করতে আসছে জানিয়ে এরপর তিনি বলেন, আমরা যে বার্তাটি নিশ্চিত করতে চাই তা হচ্ছে, আমাদের দুই পক্ষের মধ্যে অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। সেটা ওষুধ শিল্পের সঙ্গে বা অন্য কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত হোক না কেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে। আমরা এ সম্পর্ক তৈরি করতে এবং পরবর্তী স্তরে যাওয়ার অপেক্ষায় রয়েছি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম এক্সেও একটি পো‌স্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের এই বিশেষ দূত। সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্ব আরও দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগগুলো নিয়ে আলোচনা করেছি। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম