ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪ কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  3:04 PM

news image

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত ফেনী সফর স্থগিত করে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে। এদিকে সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম