ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই, ২০২৬,  12:54 PM

news image

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের পথে নিরাপত্তা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। ঘটনাটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কোনো নাশকতার চেষ্টা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ওই দিন সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। পথে বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে মানুষের ভিড় দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতরে দাঁড়িয়ে সড়কের পাশে অপেক্ষমাণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনের অংশে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

ঘটনার প্রায় ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এর মধ্যেই বহরের একটি গাড়ির দিকে ইটের টুকরা ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, বহরের একটি গাড়িতে ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কোনো চলন্ত গাড়ির চাকা থেকে ছিটকে এসেছে, নাকি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম