ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানালেন শিক্ষামন্ত্রী এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি, কমল তেলের দাম গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ লিয়ান্নার স্মরণে ভিন্যু-সুর-সেনে মানববন্ধন, ন্যায়বিচারের দাবিতে সোচ্চার SAF. প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা চট্টগ্রামে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার দুবাই থেকে যেভাবে দেশে ফিরিয়ে আনা হবে বেনজীর আহমেদকে ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় দিনমজুর নিহত তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিল সুইডেন

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, বিস্তারিত জানার পর পদক্ষেপ নেবে ঢাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৬,  11:21 AM

news image

কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও ‘রহস্যজনক কারণে’ দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও দিল্লিতে প্রবেশ না করে কলম্বোতে চলে যান তিনি। সেখান থেকে সোমবার (১৫ জুন) ঢাকায় ফেরার কথা রয়েছে তার।  এর আগে, রোববার বিকেলে ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জাহেদ উর রহমান। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পৌঁছালে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে এ তথ্য।

সূত্র জানায়, ইন্ডিয়ান ওশান অ্যাসোসিয়েশনের ওই অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে এই উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবারই দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। কিন্তু, সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে রহস্যজনক কারণে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়টি স্পষ্ট করেনি তারা। 

এমন পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। রাতেই কলম্বোর উদ্দেশে দিল্লি ত্যাগ করেন তিনি। সোমবার দুপুরের আগেই তার দেশে ফেরার কথা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম