ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

প্রথম হজ ফ্লাইট কবে জানালো মন্ত্রণালয়

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  4:32 PM

news image

চললি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করা হবে আগামীকাল শুক্রবার ( ১৯ মে )। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।ধর্মমন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়। আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়। চলতি বছরের ২৭ জুন (চাঁদ দেখা সাপেক্ষে ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতিমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হলেও খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ হয়নি। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জানান, চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে ৩ হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম