ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
লাভ ইউ ফ্রান্স, স্যালুট!’ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু বামনা বিএনপির প্রাণপুরুষ জাহাঙ্গীর হোসেনের নীরবতা: ‘আলোর দিশারী’ যখন নেপথ্যে অবশেষে বেড়ে গেল বিদ্যুতের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ একটা মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১ দেশের প্রত্যেক নাগরিককে চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপিকর্মীর মৃত্যু রামিসা হত্যাকাণ্ড : আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার

প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট মুশফিক

#

ক্রীড়া প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২৩,  2:20 PM

news image

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলীয় হাফসেঞ্চুরির আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ায়। তবে দলীয় ৪১তম ওভারে বিরল এক আউটের শিকার হন মুশফিক। কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন তিনি। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যেতে চাইলে হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়মে আউট দেখানো হয় তাকে। এই ব্যাটার ৮৩ বলে ৩৫ রান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান করেছে বাংলাদেশ। এর আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান উদ্বোধনী জুটিত ১০.৩ ওভারে ২৯ রান তোলে। তবে ৫ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। ধৈর্য হারিয়ে মিচেল স্যান্টনারের বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৮ রানে কেন উইলিয়ামসনের ক্যাচে পরিণত হন জাকির। পরের ওভারে এজাজ প্যাটেলের প্রথম বলে খোঁচা দিলে কাছে থাকা টম ল্যাথামকে ক্যাচে মাঠ ছাড়েন ১৪ রান করা জয়। দলীয় পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ বিপদে পড়ে। ১৪তম ওভারে এজাজ প্যাটেলের বলে কাট করতে যাওয়া মুমিনুল হক (৫) উইকেটরক্ষক টম ব্লান্ডেলের কাছে ক্যাচ দেন। পরের ওভারে মিচেল স্যান্টনারের বলে ব্যক্তিগত ৯ রানে এলবির শিকার হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে টাইগাররা। যেখানে লাঞ্চের পর শতক তুলে নেয় বাংলাদেশ। এই জুটিও হাফসেঞ্চুরির দেখা পায়। আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ টেস্টে বাংলাদেশ সিলেট টেস্টের একাদশ অপরিবর্তিত রেখেছে। তবে নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনার খেলছে। এর আগে বাংলাদেশ সিলেটে অবিস্মরণীয় এক জয় পায়। যেটি ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগারদের সাদা পোশাকে প্রথম জয়।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম