ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

প্রথম ধাপে বদলি হচ্ছেন প্রায় ৫০ ইউএনও

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  4:43 PM

news image

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুসারে প্রথম দফায় প্রায় ৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হচ্ছে।সোমবার (৪ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। বিকেলে ঢাকা পোস্টকে তিনি বলেন, চল্লিশের বেশি তবে পঞ্চাশের কম সংখ্যক ইউএনওকে আজ বদলি করা হতে পারে। যারা এক বছরের বেশি সময় ধরে ইউএনও হিসেবে কর্মস্থলে ছিলেন, তাদেরই বদলি করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ইসি আমাদের যেভাবে বলেছে, সেই অনুসারে বিভাগীয় কমিশনাররা তালিকা তৈরি করছেন। জেলা প্রশাসকদের বিষয়ে কোনো নির্দেশনা পেয়েছেন কি না, এ প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আমরা এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। একটি পেয়েছিলাম, সেটি করা হয়েছে। ইসি আমাদের যা করতে বলবে, আমরা তা-ই করব।

এই অল্প সময়ের মধ্যে এতগুলো বদলি করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, সবই সম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই। তবে মোট ২০০ জনের মতো ইউএনও বদলি হতে পারেন। ৫ ডিসেম্বরের মধ্যে বদলির বিষয়ে প্রস্তাবনা তৈরি করা হবে। গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় ইসি সচিবালয়। এতে বলা হয়, সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ইউএনওদের পর্যায়ক্রমে বদলি করার জন্য ইসি সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব ইউএনওরা বর্তমান কর্মস্থলে এক বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী মঙ্গলবারের (৫ ডিসেম্বর) মধ্যে ইসিতে পাঠাতে হবে।  তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে বাছাই শুরু হয়েছে, বাছাই চলবে ৪ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী রোববার জানিয়েছিলেন আজ সোমবার থেকে ইউএনওদের বদলির প্রক্রিয়া শুরু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম