ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

প্রথম দিনেই যে রেকর্ড গড়ল ‘জওয়ান’

#

বিনোদন ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০২৩,  3:48 PM

news image

বলিউড কিং‘খ্যাত শাহরুখ খানের ‘প্যান ইন্ডিয়ান’ ছবি ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনেই একাধিক রেকর্ড গড়েছে। ভারতের বাইরে, অর্থাৎ আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রেকর্ড গড়েছে ‘জাওয়ান’। সর্বোচ্চ ৪ হাজার ৫০০ থিয়েটারে মুক্তি পেয়েছে এটি। অন্যদিকে ভারতে ছবিটির হলসংখ্যা সাড়ে ৫ হাজার। ফলে একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ‘পাঠান’ বিদেশের বাজারে ২ হাজার ৭০০ হল পেয়েছিল। এই ছবির হাত ধরেই বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির অভিষেক। সঙ্গে আবার দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিও। পাঠান দিয়ে সাত মাস আগে শাহরুখ যেমন ‘পাঠান’ ঝড় তুলেছিলেন, সেই ঝড় এবার সাইক্লোন হয়ে এলো ‘জওয়ান’।  রেকর্ড ভেঙে চৌচির করে দিল যেনো।  এছাড়া অগ্রিম টিকিটে ‘পাঠান’র রেকর্ড ভেঙে দিয়েছে ‘জওয়ান’। মুক্তির আগে ভারতে ‘পাঠান’ সিনেমার ৩২ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি হয়েছিল। তার চেয়ে আরও ৪৭ লাখ রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’র। এছাড়া বিদেশের বাজারে অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ১৮ কোটি ৭০ লাখ রুপি। সবমিলিয়ে মুক্তির আগেই ৫১ কোটি ১৭ লাখ রুপির কালেকশন তুলে নিয়েছে ‘জওয়ান’। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম