ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

প্রথম ডেটের অভিজ্ঞতা কেমন ছিল, খোলামেলা বললেন ঋতাভরী

#

বিনোদন ডেস্ক

২৯ নভেম্বর, ২০২১,  11:42 AM

news image

টলিউডের অন্যতম অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। নিজের ব্যক্তিগত ও কর্মজীবন নিয়ে অনেকটাই খোলামেলা ও সাহসী ‘ওগো বধূ সুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। এজন্যই হয়তো অকপটেই জানালেন প্রথম ডেটের কথা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, তার প্রথম ডেটের অভিজ্ঞতা ছিল বিশ্রী! মূলত প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়ে অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হন ঋতাভরী। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, ‘আমরা দুজন একসঙ্গে, আশেপাশে আর কেউ নেই। তখনই নাকে গন্ধটা আসে। আসলে, আমার ওই প্রেমিকের সারা শরীর থেকে জুতার গন্ধ বেরুচ্ছিল।’ এর পর টানা ছয় মাস ‘ডেট’ শব্দটা ভুলেছিলেন ‘এফআইআর’ সিনেমা খ্যাত ঋতাভরী। প্রত্যেক সপ্তাহে ওই প্রেমিক ঋতাভরীর শরীর নিয়ে কিছু না কিছু মন্তব্য করতেন! স্বাভাবিকভাবেই একটা সময় পর এই চাপ তার মনে ছাপ ফেলেছিল বলেও জানান অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ঋতাভরী। তার প্রেমিক পেশায় চিকিৎসক। চলতি বছরের শেষের দিকে বাগদান সারবেন এ জুটি। আগামী বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি। ২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম