ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে হেসেখেলে হারালো ভারত

#

স্পোর্টস ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৫,  5:03 PM

news image

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে অল্পতেই বেঁধে ফেলে ভারত। জস বাটলার ছাড়া জ্বলে উঠতে পারেননি সফরকারীদের আর কোনও ব্যাটার। তারপর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটের জয় তুলে নেয় ভারত। বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে ভারত। এ দিন লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেককে নিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন সাঞ্জু স্যামসন। পঞ্চম ওভারে চার বলের মধ্যে তাদের দুজনকেই হারায় স্বাগতিকরা। জোফরা আর্চারের কাছে ২০ বলে ২৬ রানে ফেরেন স্যামসন। একই ওভারে ডাক মারেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দলীয় ৪১ রানে ২ উইকেট হারানোর পর তিলক ভার্মাকে নিয়ে ৮৪ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়েন অভিষেক। ২০ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩৪ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৯ রান করে উইকেট হারান অভিষেক। তিলক ১৯ ও হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন। ইংল্যান্ডের পক্ষে আর্চার দুটি ও এক উইকেট নেন আদিল রশিদ। এর আগে, শুরুতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভারতীয় বোলাররা। দুই উইকেট তুলে নেন আর্শদীপ সিং। অষ্টম ওভারে জোড়া আঘাত করেন বরুণ চক্রবর্ত্তী। তারপর ইংলিশদের ভোগান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।  ব্যক্তিগত ইনিংসে ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন জস বাটলার। এছাড়া, দুই অঙ্কের ঘরে রান ছিল হ্যারি ব্রুক (১৭) ও আর্চারের (১২) ব্যাটে। সর্বোচ্চ তিন উইকেট নেন বরুণ। দুটি করে পান আর্শদীপ, হার্দিক ও অক্ষর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম