ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার চট্টগ্রামে মাটি খননের সময় মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু, আহত ২ আর্সেনালকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি

প্রথম কার্যদিবসে সচিবালয়ে উপদেষ্টারা

#

১১ আগস্ট, ২০২৪,  11:21 AM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার পর রোববার (১১ আগস্ট) থেকে সচিবালয়ে অফিস শুরু করেছেন উপদেষ্টারা। রোববার (১১ আগস্ট) সকালে উপদেষ্টাদের অনেককে সচিবালয়ে ঢুকতে দেখা যায়। গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমি সারাজীবন পরিবেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে কাজ করে গেছি। আমি কাজ করতে চাই। লক্ষ্য রেখে এগুতে চাই। সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, চ্যালেঞ্জ মনে করলে অনেক কিছু। তবে কাজ করতে চাই। যে পরিবর্তনের কথা বলেছি সেটা বাস্তবায়নের চেষ্টা করব। প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম দিন সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম