ঢাকা ০৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় ২৮১ জনের মৃত্যু এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ চলমান তাপপ্রবাহ নিয়ে সুখবর নেই সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ২৬ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিএসএফের ধারাবাহিক আইন ভঙ্গের চেষ্টা সর্বজনীন পেনশন: ব্যাংককর্মীদের প্রগতি স্কিমে আনতে চায় সরকার মা-বাবার অবহেলাকারীকে মহানবী (সা.)-এর অভিশাপ

প্রথম ওয়ানডেতে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ জুলাই, ২০২৩,  12:09 PM

news image

আর কিছুক্ষণ পর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। সিরিজের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম জানিয়েছিলেন শতভাগ ফিট না থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন তিনি। বুধবার (৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস। তামিমের খেলাটা ফিফটি ফিফটি অবস্থানে থাকলেও টাইগার সমর্থকদের চিন্তায় প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে স্বাগতিকদের একাদশ। ধারণা করা হচ্ছে টাইগাররা স্পিন নির্ভর আফগানিস্তানকে কাবু করতে তিন পেসার খেলাতে পারে।  ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে লিটন দাসকে। তিনে রয়েছেন শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নামবেন চারে। পাঁচে রয়েছেন তাওহিদ হৃদয়। মুশফিক থাকছেন ছয় নম্বরে। এরপরের দুই ব্যাটিং অর্ডার আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজের। সেরা একাদশে খেলানো হবে তিন পেসারকে। তাসকিন আহমেদের নেতৃত্বে পেস ইউনিটে বড় নাম মুস্তাফিজুর রহমান। সুযোগ পাবেন তরুণ হাসান মাহমুদও। ওয়ানডের পরিসংখ্যানে ফেভারিট হয়েই মাঠে নামবে স্বাগতিকরা। দু’দলের ১১ বার মুখোমুখি হয়েছে। যেখানে টাইগারদের জয় সর্বোচ্চ ৭ ম্যাচ। ৭ জয়ের ৬টিতেই আগে ব্যাট করেছে টাইগাররা। তাই এই ওয়ানডেতে টস হতে পারে বড় ফ্যাক্টর।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ/শরিফুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম