ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথম ওয়ানডেতে খেলবেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জুলাই, ২০২৩,  1:58 PM

news image

গত কয়েক মাস ধরেই দেশের গণমাধ্যমে ‘টক অব দ্য কান্ট্রি’ তামিম ইকবালের ইনজুরি! ‘রহস্যময়’ ইনজুরির কারণেই বারবার সংবাদের শিরোনামে টাইগারদের ওয়ানডে দলপতি। মূলত পিঠের পুরনো ব্যথা ফিরে আসায়, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে তাকে পাওয়া যায়নি। এমনকি মাসখানেক ধরে কোমরের চোটে ভুগছিলেন দেশসেরা এই ওপেনার। রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাকে। সম্প্রতি চোট কাটিয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তামিম। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও সারেন এই ওপেনার। তবে সিরিজ শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগেই ফের তাকে ঘিরে দুঃসংবাদ। তার (তামিম) দাবি, পুরো ফিট নন তিনি। তবে প্রত্যাশার কথাও জানালেন ওয়ানডে কাপ্তান। তামিম নিজেই নিশ্চিত করলেন, ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন। মঙ্গলবার (৪ জুলাই) সাগরিকায় ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি (তামিম) জানালেন, আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না, পুরোপুরি শতভাগ (ফিট আছে)। খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত আমি আগামীকাল (বুধবার) খেলবো। এদিকে দলের পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তনেরও ইঙ্গিত দিলেন তামিম। এক্ষেত্রে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানালেন লাল-সবুজের এই প্রাণভোমরা। তামিমের ভাষ্যমতে, আমি দেখতে চাই, আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না, যেটাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি, ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে, আমি আগামীকালের (৫ জুলাই) জন্য প্রস্তুত। খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে, এ রকম কিছু; তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম