ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৯ জন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৫,  1:13 PM

news image

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রত্যক্ষভাবে জড়িত ১৭ জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এদিন দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. নজরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ডিএমপি জানায়, গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিট থেকে ১৯ ডিসেম্বর রাত ২টা ৩০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা কয়েক হাজার লোক বেআইনিভাবে সমবেত হয়ে প্রথম আলো কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর মারমুখী আচরণ করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে। ঘটনার পর গণমাধ্যমের ওপর এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। মামলার প্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ জাড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করে।  গ্রেপ্তারকৃতদের মধ্যে নাইম নামে একজনের কাছ থেকে লুণ্ঠিত নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লুণ্ঠিত অর্থ দিয়ে কেনা একটি টেলিভিশন ও একটি ফ্রিজও জব্দ করা হয়। ডিএমপি জানায়, এই ঘটনায় পেনাল কোড, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও সন্ত্রাসবিরোধী আইনে তেজগাঁও থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম