ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

প্রতীকী লাশের মিছিল ও দেশব্যাপী মানববন্ধন করবেন শিক্ষার্থীরা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২১,  9:47 PM

news image

নিরাপদ সড়কের দাবিতে রবিবার (০৫ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ থেকে প্রতীকী লাশের মিছিল এবং দেশব্যাপী মানববন্ধনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন,

 ৯ দফা দাবি পূরণ না হলে ১০ ডিসেম্বর মহাসমাবেশের মাধ্যমে দেশব্যাপী কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। গত ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী এবং ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর থেকে শিক্ষার্থীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঢাকা পরিবহন মালিক সমিতি গত মঙ্গলবার (৩০ নভেম্বর) শিক্ষার্থীদের ‘হাফ’ ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান করে ৯ দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীদের একটি দল। তাঁদের দাবি, কেবল ঢাকা মহানগরে নয়, দেশব্যাপী ‘হাফ’ ভাড়া চালু করতে হবে এবং ২৪ ঘণ্টাজুড়ে তা কার্যকর করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম