ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

প্রতিরক্ষা, কারিগরি ও প্রাথমিকে নতুন সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  8:30 PM

news image

প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দুজনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন প্রতিরক্ষা সচিব নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হাসিবুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. কামাল হোসেনকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আবু হেনা মোস্তফা কামাল গত ৭ ফেব্রুয়ারি অবসরে গেছেন। এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আনা হয়েছে। অপর এক আদেশে দুজন অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাদের পদোন্নতির পর নতুন কর্মস্থলে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হককে সচিব পদে পদোন্নতির পর পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন পদোন্নতির পর মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) নিয়োগ পেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম