ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ

প্রতিটি দলের ব্যানার নিয়ে সরকারের পতনের দাবিতে রাস্তায় নামার আহ্বান : ডা. জাফরুল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  9:20 PM

news image

শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, সামনে কঠিন পথ। তরুণ প্রজন্মকে সবসময় রাস্তা দখল করে নিজের অধিকার আদায়ে সরকারকে বাধ্য করার পরামর্শ দেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২৫ জুন হাসি হাসি মুখে প্রধানমন্ত্রীর কথা শুনলেও ঈদে লাখো পরিবার ভালো খাবার পাবে না, পোশাক পাবে না। সবগুলো সুইচ গেট খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত। কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলবেন না শেখ হাসিনা। সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার ভারতের গোলামি করছে। মহানবীর অবমাননাতেও এই সরকার চুপ ছিল। প্রতিটি দলের ব্যানার নিয়ে শেখ হাসিনার পতনের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে ৫৩ নদীর পানির ন্যায্য হিসাব ভারতকে বুঝিয়ে দিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম