ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু

প্রটোকল ভেঙে হেঁটে আ.লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০২৩,  4:56 PM

news image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে মঙ্গলবার রাত কাটান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরদিন সকালে প্রটোকল ভেঙে বাড়ি থেকে আধা কিলোমিটার হেঁটে তিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গেছেন।  দু'দিন সফরের শেষ দিন বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। এ সময় উষ্ণ অভ্যর্থনা আর স্লোগান-মিছিলে বঙ্গবন্ধু কন্যাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।  পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে বক্তব্য দেন এবং স্থানীয় নেতাকর্মীদের কথা শোনেন।  এর আগে মঙ্গলবার সকালে ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গণভবন থেকে রওনা হয়ে সড়কপথে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছেন। সেখানে ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে যোগ দেন। এরপর মাওয়া স্টেশন থেকে থেকে রেলযোগে পদ্মা সেতু পাড়ি দিয়ে দুপুর ১টা ৫৯ মিনিটে ভাঙ্গা রেলওয়ে স্টেশনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীরা। এরপর তিনি ভাঙ্গা ডা. আবু ইউসুফ স্টেডিয়ামে ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  জনসভায় বক্তব্য শেষে বিকেলে সাড়ে তিনটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেলা ৪টা ৫৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে যান তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম