ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  10:56 AM

news image

দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, জামাতা ও তিন নাতি-নাতনি রেখে গেছেন। আজ বুধবার বাদ আছর ধানমন্ডির তাক্ওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গাজীপুর বাগানবাড়ীতে পারিবারিক কবরস্থানে পিতামাতার পাশে তাঁকে দাফন করা হবে। দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম। এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম