ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ্যে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করল সাবেক স্বামী

#

নিজস্ব প্রতিনিধি

১৯ এপ্রিল, ২০২৩,  7:11 PM

news image

আশুলিয়ার জামগড়া এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এক পোশাক কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ৭টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। প্রাক্তন স্বামী আজাদ পালাতক আছেন। নিহত নারী নওগাঁ জেলার সদর থানার ফতেপুর গ্রামের মো. কুদ্দস মিয়ার মেয়ে কুইন্স খাতুন (৩৯)। তিনি আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় এমারত মিয়ার বাড়িতে ভাড়া থেকে এনভয় পোশাক কারখানায় কাজ করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক যুবক বুধবার সকালে বাসা থেকে কারখানায় যাওয়ার পথে এক নারীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা বিল্লাল হোসেন জানান, কুইন্সের সঙ্গে নওগাঁর আজাদের বিয়ে হয়। আজাদ নেশাগ্রস্ত মানুষ। পারিবারিক কলহের জেরে এক বছর আগে তাদের তালাক হয়ে যায়। এরপর থেকে আমার ভাগনিকে পথেঘাটে বিরক্ত করে আসছিল আজাদ। বুধবার সকালে সড়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নোমান সিদ্দিকী জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতের প্রাক্তন স্বামী তাকে খুন করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম