ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্যারিস অলিম্পিক: ব্রাজিলের ভাগ্য নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ স্পেন

#

স্পোর্টস ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  5:54 PM

news image

অলিম্পিক গেমসে নারী ফুটবল অন্তর্ভুক্ত হয় ১৯৯৬ সালে আটলান্টা থেকে। ৭ অলিম্পিক গেমসের ৫ টিতেই সেমিফাইনাল খেলেছে ব্রাজিল। তবে প্যারিসে চলমান অলিম্পিক গেমস নারী ফুটবলে কতদূর যাবে ব্রাজিল? গ্রুপ পর্বে এক ম্যাচ জিতে ও এক ম্যাচ হেরে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই আছে মার্তারা। শেষ ম্যাচের ফলই তাদের ভাগ্য নির্ধারণ করবে।  বুধবার সেই ভাগ্য নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের প্রতিপক্ষ স্পেন, যারা প্রথমবার অলিম্পিক ফুটবলে খেলতে এসে এখন পর্যন্ত ভালোই করেছে। জাপান ও নাইজেরিয়াকে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে স্পেন। ৩ পয়েন্ট করে নিয়ে গ্রুপের দুই ও তিনে আছে জাপান ও ব্রাজিল। নারী ফুটবলে ১২ দল খেলছে ৩ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দলের সঙ্গে তৃতীয় হওয়া দলগুলোর সেরা দুটি উঠবে কোয়ার্টার ফাইনালে। স্পেনের বিপক্ষে জিতলে ব্রাজিলের নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ড্র করলে বা হারলে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে। ব্রাজিলকে ঘিরে যে অনিশ্চয়তা সেটা হয়েছে তাদের চরম ব্যর্থতায়ই। আগের ম্যাচে জাপানের বিপক্ষে জিততে যাওয়া ম্যাচ হেরেছে মার্তারা। ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলে লিডে থাকা ব্রাজিল ম্যাচ হেরেছে ইনজুরি সময়ে দুই গোল খেয়ে। ওই ম্যাচ জিতলে স্পেনের বিপক্ষে লড়াইটা হতো কেবলই আনুষ্ঠানিকতার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম