ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পোস্টাল ব্যালট : যে ভুল করলে বাতিল হবে ভোট

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬,  4:45 PM

news image

পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমেই তা ফেরত পাঠাতে হবে। অন্যথায় ভোট বাতিল হবে। সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে- সম্মানিত ভোটারগণকে জানানো যাচ্ছে যে, সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে আপনার পোস্টাল ব্যালট প্রেরণ করুন। মনে রাখবেন, সকল পোস্টাল ব্যালটে Unique QR Code ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে। বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতিত অন্য কোনো মাধ্যমের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসারগণ কর্তৃক গৃহীত হবে না। এবার প্রথমবারের মতো প্রবাসী, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশের বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। আগামী ১২ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম