ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  8:08 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটার এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে পোস্টাল ব্যালট ব্যবস্থায়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে, পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতোমধ্যে পাঁচ লাখের বেশি প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। গ্রহণকৃত ব্যালটের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন প্রবাসী ভোট প্রদান করেছেন। উল্লেখ্য, প্রবাসীদের দেশে পাঠানো ব্যালটগুলোর মধ্যে ইতোমধ্যেই ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম