ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নেই: বিজিএমইএ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪,  7:13 PM

news image

পোশাক খাতসহ শিল্পাঞ্চলগুলোতে শুরু হওয়া অস্থিরতার পর পরিস্থিতি উন্নতি হওয়ায় সাভার ও আশুলিয়া এলাকার পোশাক কারখানাগুলো স্বাভাবিক উৎপাদনে রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বিজিএমইএ জানায়, সাভার ও আশুলিয়া এলাকার ৩৯৪টি কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে। এছাড়া ৭টা কারখানা বন্ধ আছে, এর মধ্যে ৬টি খোলার পরও উৎপাদন বন্ধ রেখেছে। তবে শ্রমিক অসন্তোষের কোন ঘটনা নেই।এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছিল বিজিএমইএ।

মূলত শিল্পাঞ্চলসহ পোশাক কারখানাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে সরকারের আশ্বাস এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের শ্রমিকদের কাজে ফেরানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, পোশাক কারখানায় নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার আশ্বাস দিয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে সে কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সব কারখানা খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। আর যে সব কারখানায় মালিকপক্ষ উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখবেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন, তাদেরকেও মনে রাখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম