ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ নভেম্বর, ২০২৩,  5:28 PM

news image

পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকাসহ আশপাশের এলাকায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবার গাজীপুর, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে গাজীপুরে আট প্লাটুন, সাভার ও হেমায়েতপুরে দুই প্লাটুন এবং আশুলিয়া এলাকায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবির পাশাপাশি মাঠে রয়েছে র‌্যাব ও পুলিশের সদস্যরা। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, যারা পোশাকশিল্পকে নিয়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করছে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। র‌্যাবের শক্ত অবস্থানের কারণে পোশাক সেক্টরে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে। উল্লেখ্য, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরে বিক্ষোভ হয়েছে। শনিবারও গাজীপুরে আন্দোলন করেন পোশাক শ্রমিকরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি ছুঁড়ে। এতে কয়েকজন দুইজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম