ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

পোলাওয়ের চালে মেশানো হচ্ছে সুগন্ধি, কেমিক্যাল ও ইউরিয়া সার

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুন, ২০২২,  5:04 PM

news image

পোলাও চালকে আরো মোহনীয় করে তুলতে মেশানো হচ্ছে সুগন্ধিযুক্ত ক্ষতিকারক কেমিক্যাল এবং রাইস ব্রানে মেশানো হচ্ছে ইউরিয়া সার, যা মানব স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। দিনাজপুরের পুলহাটে একটি রাইস মিল ও একটি রাইস ব্রান কোম্পানিতে অভিযান চালিয়ে এর প্রমাণও পেয়েছেন জাতীয় ভোক্তা অধিদপ্তর দিনাজপুরের কর্মকর্তারা। অভিযানে তাদের জরিমানাসহ লাইসেন্স বাতিলেরও আবেদন করেছেন অধিদপ্তরের কর্মকর্তারা। এ তথ্য নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, গত মঙ্গলবার তারা দিনাজপুরের চালকল খ্যাত এলাকা পুলহাটে অভিযান চালান।

অভিযানকালে পুলহাট এলাকার সুফলা রাইস মিলে চিনিগুঁড়া ও কাটারীভোগ চালে ক্ষতিকারক কেমিক্যাল মেশানোর প্রমাণ পান। সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, পোলাও চাল হিসেবে ব্যবহৃত হয় চিনিগুঁড়া ও কাটারীভোগ চাল। ক্রেতাদের আকৃষ্ট করতে এই চিনিগুঁড়া ও কাটারীভোগ চালে মেশানো হয় সুগন্ধিযুক্ত ক্ষতিকারক কেমিক্যাল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এমন প্রমাণ পাওয়ায় সুফলা রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা এবং এক বস্তা ক্ষতিকারক কেমিক্যাল উদ্ধার করা হয়। সেই সঙ্গে এই মিলের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কতৃ‌র্পক্ষকে লিখিতভাবে আবেদন জানানো হবে বলে জানান তিনি। এর আগে পুলহাট এলাকায় মেসার্স ফরহাদ ট্রেডার্স নামে একটি রাইস ব্রান কোম্পানিতে অভিযান পরিচালনা করেন তারা। সেখানে রাইস ব্রানে ইউরিয়া সার মেশানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, এই রাইস ব্রান রংপুরের বাসমতি রাইস ব্রান ওয়েল কোম্পানিতে যাওয়ার কথা, যেটা মানুষের খাওয়ার জন্য ভোজ্য তেল তৈরি হবে। এই ব্রানে তারা ইউরিয়া মেশাচ্ছিলেন, যেটা মানুষের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ইউরিয়া কোনো মানুষের খাদ্য নয়, এটা সার হিসেবে জমিতে ফসল উত্পাদনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এই ইউরিয়া রাইস ব্রানের সঙ্গে মেশানোর ফলে মানুষের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। রাইস ব্রানে ইউরিয়া মেশানোর দায়ে মেসার্স ফরহাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের সেকেন্ড কমান্ডার হালিউজ্জমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন। সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে জেলা প্রসাশনের উদ্যোগে সদর উপজেলার নির্বাহী অফিসার আল মুঈদ জামান বিকালে উপজেলার কসবা এলাকার ইস্পাহানী কোম্পানির চালের গুদামে এবং সন্ধ্যায় গোপালগঞ্জ এলাকার স্কয়ার কোম্পানির চালের গুদামে অভিযান চালিয়ে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদের ও উপজেলা খাদ্য কর্মকর্তা যৌথভাবে অভিযান চালিয়ে চালের ঊর্ধ্বগতি রোধকল্পে অবৈধভাবে চাল মজুত রাখায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ নেন। তবে রাত ১০টা পর্যন্ত কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনো জানা যায়নি। সূত্র: দৈনিক ইত্তেফাক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম